কসবা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কসবা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সকালে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাম আযম কসবা পৌরসভার শাহপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin