ক্ষমতার না, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে জামায়াত: আব্দুস সবুর ফকির   

ক্ষমতার না, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে জামায়াত: আব্দুস সবুর ফকির   

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠার ও মানবতার সেবার রাজনীতি করে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদরাসায় ফি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে জামায়াতে ইসলামী কোনো সমাজসেবা মূলক কাজ করলেও রাষ্ট্রবিরোধী কাজের তকমা দিয়ে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। কিন্তু জনগণ সাক্ষী, জামায়াতে ইসলামী সমাজসেবা বন্ধ করেনি। প্রকাশ্যে সমাজসেবা করার সুযোগ না পেলেও গোপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নামে জামায়াতে ইসলামী মানবতার সেবা অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও মানুষের সেবা করবে, না গেলেও করবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে মানুষ কাজ করবে- এ নীতিতে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে স্বাধীনতার ৫৪ বছরেও জাতি বৈষম্যমুক্ত হতে পারেনি।  

তালিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজী, ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম।  

টিএ/এসআই

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin