ক্ষুধা অভাবের কারণে নয়, অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল

ক্ষুধা অভাবের কারণে নয়, অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা অভাবের কারণে নয়, এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়— এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা, এটি এক নৈতিক ব্যর্থতা।

আরও পড়ুনবিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা অধ্যাপক ইউনূসউদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান ড. ইউনূসের

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা যখন ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতে পারিনি, তখনই বিশ্ব অস্ত্রের পেছনে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে।

এমইউ/এমএএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin