কঠিন চীবর একটি ত্যাগের ব্যাপার: আমীর খসরু

কঠিন চীবর একটি ত্যাগের ব্যাপার: আমীর খসরু

চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন চীবরও কিন্তু একটি ত্যাগ, এটি একটি ত্যাগের ব্যাপার। কষ্ট করে একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইপিজেড ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারোড গ্রাউন্ডে (সিমেন্স হোস্টেল) হিল চাদিগা বুডিডস্ট ওয়েলফেয় সোসাইটি আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কঠিন চীবরের যে শিক্ষা সে শিক্ষা সবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা হল,ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্ম যার যার নিরাপত্তা সবার,ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের শুধু ধর্ম নয়, একটি কৃষ্টি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় আপনাদের এ ভাষা, কৃষ্টি ,সংস্কৃতি, অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলাদেশ। এখানে সবার কাজ সবাই করবে। অনেকগুলো রং মিশে রংধনু হয় কিন্তু রংধনু একটাই, এরকম সবাই মিলে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের কথা বলছে।

আমীর খসরু বলেন, উৎসব মুখর পরিবেশে আপনাদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু একটা বিষয় আমাকে উজ্জীবিত করেছে সেটা হচ্ছে আপনারা যে শৃঙ্খলা ধরে রাখতে পেরেছেন এটা গর্বের। এই শৃঙ্খলা সর্বক্ষেত্রে ধরে রাখতে পারলে আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশার বাংলাদেশ হবে।  

তিনি বলেন, আপনাদের ধর্মের অনেক লোকজন এখানে আছে কিন্তু এখানে একটি বৌদ্ধ বিহার নেই, এটা অবাক ব্যাপার। আপনাদের কর্মকাণ্ড আমাকে উজ্জীবিত করেছে, আগামীদিনে সুযোগ পেলে এই এলাকায় ভবিষ্যতে বৌদ্ধ বিহার দেখতে পাবেন।   অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ আজিজ।

হিল চাদিগাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সাধনাজ্যোতি মহাস্থবির  সভাপতিত্বে অনুষ্ঠানে এিপিটক পাঠ করেন ভদন্ত কুমার ক্যাশব, ভিক্ষুপঞ্চশীল পাঠ করেন করুনা ময় চাকমা। আলোচক ছিলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম এর অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম (দক্ষিণ) এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা,  বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মো. সরফরাজ কাদের রাসেল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুবেল বড়ুয়া, বিএনপি নেতা রোকন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ট দেওয়ান  এবং নিশু চাকমা ।

উপস্থিত ছিলেন প্রতিম বড়ুয়া ডালিম, কমল জ্যোতি বড়ুয়া, তাপস বড়ুয়া, সুমন বড়ুয়া, সজল বড়ুয়া, রনি বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বিজয়, চয়ন বড়ুয়া।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin