কঠোর হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়ম

কঠোর হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়ম

অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) অনুমতি পাওয়ার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখার প্রমাণ, অপরাধমুক্ত থাকার রেকর্ড এবং কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণ না করার শর্ত পূরণ করতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা দেখাতে হবে। বছরের শেষের দিকে এই পরিকল্পনা নিয়ে জনমত যাচাই শুরু করা হবে।

বর্তমানে অভিবাসীরা পাঁচ বছর ব্রিটেনে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। তবে লেবার সরকার মনে করছে, এ প্রক্রিয়াকে আরও কঠোর করা দরকার, যাতে কেবল যোগ্য এবং সমাজে প্রকৃত অবদান রাখা ব্যক্তিরাই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। সাম্প্রতিক সময়ে পপুলিস্ট দল রিফর্ম ইউকে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করে পাঁচ বছরের নবায়নযোগ্য ওয়ার্ক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোকাবিলাতেই লেবার সরকারের এই নতুন পরিকল্পনা আসতে পারে।

রিফর্ম ইউকের প্রস্তাবকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘বর্ণবাদী নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি দেশকে বিভক্ত করবে। তিনি আরও মনে করিয়ে দেন, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় অভিবাসন নিয়ন্ত্রণ ছিল বড় রাজনৈতিক ইস্যু। তবুও ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরও ব্রিটেনে রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশ করেছে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin