কুকিজে হ্যাঁ বলবেন, নাকি না? জেনে নিন এর সুবিধা ও ক্ষতি

কুকিজে হ্যাঁ বলবেন, নাকি না? জেনে নিন এর সুবিধা ও ক্ষতি

ইন্টারনেটে ব্রাউজ করার সময় প্রায়ই হঠাৎ করে একটি পপ-আপ দেখা যায়— ‘আপনি কি কুকিজ গ্রহণ করবেন?’। অনেকেই না বুঝে তাড়াহুড়া করে ‘Accept All’ চাপেন। তবে কুকিজ গ্রহণ বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত আসলে আমাদের গোপনীয়তার সঙ্গে সরাসরি যুক্ত।

কুকিজ হলো ছোট ফাইল, যা কোনও ওয়েবসাইট আমাদের ডিভাইসে সংরক্ষণ করে। এগুলো সাধারণত লগইন তথ্য মনে রাখা, অনলাইন শপিং কার্টে পণ্য ধরে রাখা, ভাষা বা অঞ্চলের সেটিংস ঠিক রাখা ইত্যাদিতে সাহায্য করে। কুকিজের কয়েকটি ধরন রয়েছে—

* অপরিহার্য কুকিজ: ওয়েবসাইট চালানোর জন্য প্রয়োজনীয়।* ফাংশনাল কুকিজ: ব্যবহারকারীর পছন্দ (যেমন ভাষা বা অঞ্চল) মনে রাখে।* অ্যানালাইটিক্স কুকিজ: ব্যবহারকারীর আচরণ ও ব্যবহারের ডেটা সংগ্রহ করে।* অ্যাডভার্টাইজিং কুকিজ: বিভিন্ন সাইটে ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।

গ্রহণ করলে কী হয়?সব কুকিজ গ্রহণ করলে ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ হয়। তবে এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভ্যাস ট্র্যাক করা হয় এবং বিজ্ঞাপনদাতারা তা ব্যবহার করে।

প্রত্যাখ্যান করলে কী হয়?অপ্রয়োজনীয় কুকিজ প্রত্যাখ্যান করলে গোপনীয়তা রক্ষা হয়। তবে কিছু ওয়েবসাইট সঠিকভাবে কাজ নাও করতে পারে বা কিছু সুবিধা সীমিত হয়ে যেতে পারে।

গোপনীয়তার ঝুঁকি ও সমাধাননানা ওয়েবসাইটে বারবার কুকিজ নোটিশ আসতে থাকায় অনেকে ‘কনসেন্ট ফ্যাটিগ’ বা ক্লান্তিতে পড়ে ভেবে-না-ভেবেই ‘Accept All’ ক্লিক করে ফেলেন। এই ঝুঁকি কমাতে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে—

# শুধু অপরিহার্য কুকিজ গ্রহণ করা।# তৃতীয় পক্ষের ট্র্যাকিং কুকিজ যতটা সম্ভব বন্ধ রাখা।# ব্রাউজারের সেটিংসে নিয়মিত কুকিজ মুছে ফেলা।# প্রাইভেসি নিয়ন্ত্রণকারী টুল বা ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা।# গ্লোবাল প্রাইভেসি কন্ট্রল (জিপিসি) এর মতো নতুন টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গোপনীয়তা রক্ষা করা।

অনলাইন অভিজ্ঞতায় সুবিধা পেতে প্রয়োজনীয় কুকিজ গ্রহণ করা যেতে পারে, তবে বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকিজ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সচেতন থাকতে হবে, কারণ ছোট্ট একটি ক্লিক আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025
মেসেজ থেকে কল—সব এক চশমায়! BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মেসেজ থেকে কল—সব এক চশমায়!

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে স্মার্ট গ্লাস। মেটা সম্প্রতি উন্মোচন করেছে রে-ব্যান ডিসপ্লে। এতে চশ...

Sep 22, 2025

More from this User

View all posts by admin