কুমির টেনে নিয়ে গেলো নারীকে, ভিডিও ভাইরাল

কুমির টেনে নিয়ে গেলো নারীকে, ভিডিও ভাইরাল

ভারতের ওডিশার জাজপুর জেলার নদীতে এক নারীকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৭ বছর বয়সী সৌদামিনী মহালা নামের ওই নারী সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

সোমবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে জাজপুরের বিঞ্জারপুর থানার অন্তর্গত কান্তিয়া গ্রামে।

এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি বড় কুমির ওই নারীকে নদীর গভীর স্রোতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী নব কিশোর মহালা বলেন, আমরা দেখলাম কুমিরটি তাকে নিয়ে যাচ্ছে। আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। তবে মঙ্গলবার পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এক পুলিশ কর্মকর্তা জানান, নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin