কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, আরও বাড়ার শঙ্কা

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, আরও বাড়ার শঙ্কা

কুড়িগ্রামে উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর নদের পানি বাড়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো বাসিন্দারা। এ ছাড়া আমন ধানের খেতসহ বিভিন্ন ফসলের জমি ডুবে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। আগামী দুই দিন জেলার কয়েকটি নদ–নদীতে পানি বাড়ার আশঙ্কা করছে জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

দুধকুমার নদের পানি বেড়ে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফান্দেরচর, বন্ধুবাজার, টাপুরচর, রায়গঞ্জ উপজেলার চর দামালগ্রাম, চর লুচনি ও কালীগঞ্জ ইউনিয়নের ঢেপঢেপি, নামাপাড়া, কৃষ্ণপুর এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পাউবোর তথ্যমতে, আজ দুপুর ১২টায় দুধকুমার নদের পানি বেড়ে নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা কমে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে পারে।

রাজারহাট ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তার অববাহিকার মাঝের চর এলাকার তাজ উদ্দিন বলেন, তিস্তার পানি কখন বাড়ে, কখন কমে, বুঝতে পারেন না। পানি বাড়ার ফলে তাঁর প্রায় দুই একর জমির আমনের খেত পানিতে তলিয়ে গেছে।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়তে পারে। তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে কুড়িগ্রাম জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin