কুষ্টিয়ায় ট্রেনে কেটে বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় ট্রেনে কেটে বৃদ্ধ নিহত

কুষ্টিয়া: ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মানিক মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মানিক মিয়া। পরে বিষয়টি হালসা স্টেশন মাস্টারকে জানানো হয়।

পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, হালসা স্টেশন মাস্টার খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই করে জানা যায়, নিহত মানিক মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দল হাট এলাকার শামসু উদ্দীনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin