কুয়ালালামপুরে নাচলেন উৎফুল্ল ট্রাম্প

কুয়ালালামপুরে নাচলেন উৎফুল্ল ট্রাম্প

কুয়ালালামপুরে ট্রাম্প যখন বিমানের সিঁড়ি বেয়ে নামছেন, তখন মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প এরপর একদল মালয়েশীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীর কাছে যান এবং কিছুক্ষণ হাত নেড়ে ও নাচের ভঙ্গিতে অংশ নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ভিড়ের মধ্যে থেকে দুটি পতাকা নেন এবং তা নেড়ে হাসিমুখে ছবি তোলার জন্য পোজ দেন। মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত প্রফুল্ল মনে হচ্ছিল।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করছেন তিনি।

পরে ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে ওঠেন এবং সম্মেলনস্থলের পথে রওনা দেন। 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin