কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস

কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে শেষ ম্যাচেও হেরেছে বসুন্ধরা কিংস।

কুয়েতের চ্যাম্পিয়নদের কাছে হেরেই এবারের চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শেষ করল কিংস। শুক্রবার রাতে রাকিব-জিকোরা ২-০ গোলে হেরেছে আল কুয়েতের কাছে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের ধাপে গেছে আল-কুয়েত। ৬ পয়েন্টে সেরা তিন রানার্সআপের একটি হয়ে গ্রুপ পর্ব পেরিয়েছে আল-আনসার। বিদায় নিলেও আল-শিবের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। একমাত্র কিংসই পারেনি পয়েন্টের খাতা খুলতে।

কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে এ ম্যাচে কিংস শুরু থেকে  ব্যাকফুটে। কয়েক পা ঘুরে ডান দিক থেকে সামি আল সানেয়া ক্রস বাড়ালেন বক্সে। মেহেদী হাসান শ্রাবণের বদলে এ ম্যাচে পোস্টে ফেরা আনিসুর রহমান জিকো আটকাতে ব্যর্থ হলে ইউসুফ আল সুলেইমান হেডে লক্ষ্যভেদ করেন। প্রথম মিনিটেই এগিয়ে যায় আল-কুয়েত।

প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের পাসে তাহা খেনিসসি নিখুঁত ফ্লিকে জিকো আবারও পরাস্ত হলে ব্যবধান হয় দ্বিগুণ। কিংসকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যায় আল-কুয়েত।

দ্বিতীয়ার্ধে কিংস পারেনি ঘুরে দাঁড়াতে। পুরো ম্যাচ জুড়ে আটটি শটের মাত্র একটি লক্ষে রাখতে পারে তারা। দ্বিতীয়ার্ধে আল-কুয়েত ব্যবধান বাড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখায় মনোযোগী ছিল বেশি। ব্যবধান বাড়াতে না পারলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আর রিক্ত হস্তে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin