ক্যাডেট কলেজগুলোর পাশের হার শতভাগ

ক্যাডেট কলেজগুলোর পাশের হার শতভাগ

এবারের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন। পাশের হার শতভাগ, জিপিএ-৫ এর হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ। গত বছরেও জিপিএ-৫ পাওয়ার হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফদফতর (আইএসপিআর) জানায়, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এ জন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর ক্যাডেটরা যেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে কলেজগুলোতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে কলেজের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা, কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফল অর্জন সম্ভব হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin