ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম ৩ দিনের রিমান্ডে

ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম ৩ দিনের রিমান্ডে

আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ এ তথ্য জানান।

আজ গুলশান থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মামুন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টায় গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে রাস্তার ওপর সেলিম প্রধানসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হয়। ওই সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় পাঁচ জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

গত ৬ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় তাদের। এ সময় ৬ দশমিক ৭ কেজি সিসা জব্দ করা হয়েছে। এ ছাড়া সাতটি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর বাসায় ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিদেশি মদ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য মতে, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin