ক্যাসপারস্কি’র আসিয়ান-এইসি অঞ্চলে নতুন জেনারেল ম্যানেজার সাইমুন টুং

ক্যাসপারস্কি’র আসিয়ান-এইসি অঞ্চলে নতুন জেনারেল ম্যানেজার সাইমুন টুং

গ্লোবাল সাইবার সিকিউরিরটি ও ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) এবং এশিয়ার উদীয়মান দেশগুলোর (এইসি) জন্য সাইমন টুং-কে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ অক্টোবর থেকে।

সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থান করে সাইমন টুং ক্যাসপারস্কির ব্যবসায়িক দিকনির্দেশনা, কৌশলগত পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি এসব অঞ্চলে ক্যাসপারস্কির প্রবৃদ্ধি বাড়ানো, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তা সেবার মান আরও উন্নত করতে কাজ করবেন বলে জানানো হয়েছে।

ক্যাসপারস্কির আসিয়ান ও এএইসি অঞ্চলের নতুন জেনারেল ম্যানেজার সাইমন টুং বলেন, “আসিয়ান দেশগুলোর ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা অনেক বড়, তবে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে তখনই, যখন বিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সাইবার হুমকি মোকাবিলায় ক্যাসপারস্কির বৈশ্বিক অভিজ্ঞতা ও শক্তিশালী প্রযুক্তি সমাধান আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো সামলাতে বাড়তি শক্তি দিয়েছে।”

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin