লালনের সুর বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার

লালনের সুর বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, লালনের সুর বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও গভীর ও প্রাচীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফকির লালন শাহের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য ভারতীয় হাই কমিশন এবং ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘লালন সন্ধ্যা’ নামে একটি সংগীত আয়োজন করে। সেখানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠানকে লালনের সম্প্রীতি, বোঝাপড়া, সহানুভূতি এবং অন্তর্ভুক্তির কালজয়ী দৃষ্টিভঙ্গির উদযাপন হিসাবে বর্ণনা করেন।

হাই কমিশনার বিশিষ্ট লালন সংগীতশিল্পী প্রয়াত ফরিদা পারভীনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান চলাকালে ফরিদা পারভীনের গাওয়া লালনগীতির একটি বিশেষ প্রদর্শনীর পাশাপাশি ফরিদা পারভীনের স্বামী, একুশে পদকপ্রাপ্ত গাজী আবদুল হাকিমের বাঁশির সংগীতের একটি পরিবেশনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় বাংলাদেশের বিশিষ্ট লালন গায়ক ও শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এর মধ্যে রয়েছে, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, কুষ্টিয়ার টুন্টুন বাউল এবং তার দল, সুমির নেতৃত্বে ব্যান্ড লালন, নাসরিন আক্তার বিউটি এবং অচীন পাখি অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা।

লালন বিশ্ব সংঘের বিশিষ্ট স্কলার আবদেল মান্নান লালনের চিরস্থায়ী দর্শন নিয়ে বক্তব্য রাখেন। সন্ধ্যায় উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin