লক্ষ্মীপুর ও ময়মনসিংহের মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

লক্ষ্মীপুর ও ময়মনসিংহের মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুর ও ময়মনসিংহে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। লক্ষ্মীপুরের ঘটনার মামলায় আগামী ২৮ অক্টোবর এবং ময়মনসিংহের ঘটনার মামলায় ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এসব আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে পাঁচজন ও ময়মনসিংহে তিনজন নিহতের ঘটনায় এই দুটি মামলা হয়েছে। লক্ষ্মীপুরের মামলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনজনকে এবং ময়মনসিংহের ঘটনায় দুজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালে এসব আসামিদের হাজির করা হয়।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin