লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। এতে ইসমাইল হোসেন রনিকে সভাপতি ও বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সম্মেলন ছাড়াই এ কমিটির অনুমোদন দেন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. রাজু, সহ সভাপতি মো. আশরাফুল আলম, তারেক রহমান, মোহাম্মদ দিপু, মো. ইমতিয়াজ আহামেদ, আবদুল কবির, সবুজ হোসেন (সজিব)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, মোহাম্মদ রায়হান হোসেন, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান নাহিদ, ফরহাদ হোসেন, দিদার হোসেন আকাশ, জনি আক্তার, সৈয়দ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ও দপ্তর সম্পাদক জাকির পাটওয়ারী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ জুন হাসিবুর রহমান ওভিকে আহ্বায়ক ও মাইনুল হোসেন শাওনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin