লক্ষ্মীপুরে ৫ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো এক মাস

লক্ষ্মীপুরে ৫ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো এক মাস

জুলাই-আগস্ট আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২২ আসামির বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

রাষ্ট্র পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম।

এ মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনের পক্ষে আরও দুই মাস সময় চাওয়া হয়। তবে শুনানি শেষে এক মাস সময় মঞ্জুর করে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনকে আসামি করা হলেও গ্রেপ্তার রয়েছেন তিনজন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

২৮ জুলাই অন্য মামলায় গ্রেপ্তার এ তিনজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন শহীদ হন। তারা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ ও অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এফএইচ/এমএএইচ/

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin