লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ভিডিও ছড়িয়েছে ফেসবুকে

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ভিডিও ছড়িয়েছে ফেসবুকে

লক্ষ্মীপুরে জুলেখা বেগম (৩৭) ও তার মেয়ে তানহা মীমকে (১৮) ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেয়ে তানহা রামগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে মা-মেয়ের হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।

এর আগে, রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ও চণ্ডিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার খামারবাড়িতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজান ক্রোকারিজের মালিক মিজানের স্ত্রী ও মেয়ে।

ওসি আব্দুল বারী বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin