লন্ডনে ডানপন্থীদের ডাকা অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

লন্ডনে ডানপন্থীদের ডাকা অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসনবিরোধী বিক্ষোভে এক লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বেলা তিনটার পর মধ্য লন্ডনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে সেখানে বর্ণবাদবিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে।

রবিনসনের কর্মসূচির নাম ‘ইউনাইট দ্য কিংডম’। লন্ডনের হোয়াইটহলে তাদের সমাবেশে অনেকে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক।

বক্তৃতায় ‘সরকার পরিবর্তনের ডাক’ দিয়ে মাস্ক বলেন, ‘আপনারা পারবেন না; আমাদের চার বছর অপেক্ষা করা বা পরবর্তী নির্বাচন যতদিনেই (অনুষ্ঠিত) হোক— এটি বেশ দীর্ঘ সময়।’ তিনি আরও বলেন, ‘কিছু না কিছু করতে হবে। পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে।’

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ (মেট) জানায়, বিভিন্ন অপরাধের অভিযোগ অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সমাবেশে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেছে এবং কিছু পুলিশ সদস্যের দিকে বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে।

ইউনাইট দ্য কিংডমের পাশাপাশি শনিবার লন্ডনে প্রায় একই সময়ে বর্ণবাদবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজমের (এসইউটিআর) ডাকে আয়োজিত পাল্টা সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন।

সংঘর্ষ এড়াতে সমাবেশ স্থাল ও এর আশপাশে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি সুরক্ষিত এলাকা তৈরির জন্য প্রতিবন্ধক বসানো হয়েছে।

এসইউটিআরের বিক্ষোভকারীরা হাতে ‘শরণার্থীদের স্বাগত/উগ্র ডানপন্থীদের থামাও’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। অন্যদিকে ইউনাইট দ্য কিংডমের বিক্ষোভকারীদের ব্রিটিশ ইউনিয়ন জ্যাক বা যুক্তরাজ্যের জাতীয় পতাকা এবং সেন্ট জর্জ বা ইংল্যান্ডের পতাকা ওড়াতে দেখা গেছে।

পুলিশ বলেছে, রবিনসনের পক্ষের বিক্ষোভকারীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। তাঁদের দিকে কাচের বোতল, লোহার পাইপ এবং বিয়ারের ক্যান নিক্ষেপ করা হয়েছে।

টমি রবিনসন চলতি বছরের শুরুতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি গত বছরের অক্টোবর মাস থেকে কারাগারে বন্দী ছিলেন। কারণ তাঁকে সিরিয়ার এক শরণার্থীর বিরুদ্ধে নতুন করে মিথ্যা অভিযোগ না করতে বলা হয়েছিল। ওই শরণার্থী তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে জিতে যান।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin