লোকালয় থেকে কুমিরের ছানা উদ্ধার

লোকালয় থেকে কুমিরের ছানা উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা নামক একটি খাল থেকে কুমির ছানাটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে এই কুমিরের ছানাটি আটকা পড়ে। তারপরে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরের ছানাটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

তিনি আরও জানান, কুমিরের ছানাটি দুই ফিট লম্বা, ধারণা করা হচ্ছে, দুই মাস বয়সী এই ছানাটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে পড়ে। আলম হাওলাদার বলেন, এর আগে সুন্দরবন থেকে আসা প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবার প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হলো।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

 

এমআরএম

 

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin