লোকমান হোসেনের মৃত্যুতে আমীর খসরুর শোক

লোকমান হোসেনের মৃত্যুতে আমীর খসরুর শোক

চট্টগ্রাম: পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও সমাজসেবক মো. লোকমান হোসেন কন্ট্রাক্টর আর নেই।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

তিনি বলেন, লোকমান কন্ট্রাক্টর ছিলেন সৎ, ত্যাগী ও নিবেদিত একজন রাজনীতিবিদ। সামাজিক যেকোনো কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার অবদান‌ দীর্ঘদিন মনে রাখবে। দলের দুঃসময়েও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন।  

আমীর খসরু মরহুমের রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

এআর/টিসি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin