মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে মিললো প্রমাণ

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে মিললো প্রমাণ

ভারতীয় মিডিয়ায় গেল সপ্তাহে খবর ছড়িয়েছিল, বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। এবার সেই খবরের প্রমাণ মিলল। প্রকাশ্যে ধরা পড়ল তার বেবিবাম্প। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে চেরি রঙের একটি গাউন পরে ক্যাটরিনাকে। সেই ছবিতেই ক্যাটরিনার বেবীবাম্প দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়াতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ও আনন্দের কমতি নেই। কেউ লিখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।’

আরেক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’

প্রকাশ্যে এসেছে ক্যাটরিনার বেবীবাম্প

অন্যদিকে, সন্তান জন্মের সম্ভাব্য সময় নিয়েও খবর এসেছে। সূত্র বলছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী ভিকি কৌশল বরাবরের মতো এই বিষয়ে মুখে তালা টানা রেখেছেন।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। ভিকি কৌশলকে দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানার সঙ্গে।

প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের সঙ্গে, ফ্যানদের আনন্দ এখন তুলনায় দ্বিগুণ। মাতৃত্বের পথে এই নতুন অধ্যায়কে কেন্দ্র করে দর্শক ও ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তার প্রথম সন্তানের আগমনের জন্য।

এলআইএ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin