মা ইলিশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

মা ইলিশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

ভোলা: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ না ধরার আহ্বান জানিয়ে জনগণকে সচেতন করছে বসুন্ধরা শুভসংঘ।

এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষায় মাছ না ধরার আহ্বান জানিয়ে বুধবার (১৫ অক্টোবর) দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জেলে পরিবারের সদস্যদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা-মেঘনাসহ যেসব নদ-নদীতে ইলিশ ডিম ছাড়ে, সেসব নদ-নদীতে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এজন্য গত ৪ অক্টোবর থেকে নদ-নদীতে অভিযান চালানো হচ্ছে। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। এসব বিষয়ে জেলে ও তাদের স্বজনদের সচেতন করাই এ আলোচনা সভার উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিদসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী বলেন, গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তাই এবারও নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যেন ইলিশ না ধরেন, এজন্য তাদের নিয়ে আমাদের বসুন্ধরা শুভসংঘের এ কর্মসূচি।

বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আমরা আজকের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জেলেদের অভিযানের সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত না করতে অনুরোধ জানিয়েছি।

সাংগঠনিক সম্পাদক মো. সামি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মনপুরায় মাছ না ধরার আহ্বান জানানোর জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিদ বলেন, সরকারের পাশাপাশি আমরাও জেলেদের ইলিশ মাছ আহরণ না করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছি, ভবিষ্যতেও আমাদের বসুন্ধরা শুভসংঘের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এ মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin