মা ইলিশ রক্ষায় মোংলা পশুর নদী চ্যানেলে কোস্ট গার্ডের নজরদারি

মা ইলিশ রক্ষায় মোংলা পশুর নদী চ্যানেলে কোস্ট গার্ডের নজরদারি

মোংলা (বাগেরহাট) করেসপনডেন্ট:

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ উপলক্ষ্যে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্ট গার্ড । 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাটের মোংলার পশুর চ্যানেলে টহল জোরদারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংও লিফলেট বিতরণ করে সংস্থাটি ।

পরে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান জানান, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মা ইলিশ’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। 

এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। 

বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও মা ইলিশ সংরক্ষণে সক্রিয় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের টহলরত জাহাজগুলো সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin