মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ট্রলার, মাছ ও জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা।

শুক্রবার (১০ অক্টোবর) কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে।

টহলকালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

এমন টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।

/এএস

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin