মাদারীপুরে মা‌হিন্দ্রাকে বাসের ধাক্কা, নিহত ১

মাদারীপুরে মা‌হিন্দ্রাকে বাসের ধাক্কা, নিহত ১

মাদারীপু‌রে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামে এক মাহিন্দ্রা (থ্রি-হুইলার) যাত্রীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের দুজন।

রোববার (১৯ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার শহ‌রের ইটেরপু‌ল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে‌।  

নিহত শাহ আলম একই উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের হো‌সেন মাতুব্ব‌রের ছে‌লে। তিনি মাদারীপুর আদালত চত্ব‌র এলাকায় চা বি‌ক্রি কর‌তেন।  

জানা গেছে, রা‌জৈরের আমগ্রা‌মে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে মাহিন্দ্রা গাড়িতে করে মাদারীপু‌র শহ‌রের ইটেরপুল আসছিলেন ছয় যাত্রী। মাহিন্দ্রা থেকে নামার সময় বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার ক‌রে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়। পরে চা-দোকা‌নি শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মে‌ডিকেল ক‌লেজ (ঢামেক) হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হো‌সেন জানান, নিহতের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin