মাদারীপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে তারা রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেল পুলিশের তদন্তসাপেক্ষ বিষয়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin