মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মোল্লার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুইভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত পাশের পুকুরে পড়ে যায় দু’জন। এ সময় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ।

রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর আত্মীয় (সম্পর্কে নানা) শাওন হাওলাদার বলেন, ‘একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারনেই এমন ঘটনা ঘটেছে।

ডাসার থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin