মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে চালকের প্রাণহানি, আহত অন্তত ১০

মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে চালকের প্রাণহানি, আহত অন্তত ১০

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ (৩৫)। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শনিবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস ‘সেলফি পরিবহন’ এসে জড়িত হয় সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin