মাধ্যমিকে সাড়ে ১২ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত

মাধ্যমিকে সাড়ে ১২ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত

সরকার ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১২ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৯৭১টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ৪৪৪ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৬৬১ টাকা।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ষষ্ঠ শ্রেণি, দাখিল ষষ্ঠ শ্রেণি ও কারিগরি ষষ্ঠ শ্রেণির ১০০টি দরপত্রে মোট ৪ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য উন্মুক্ত পুনঃদরপত্র আহ্বান করা হয়। 

এর মধ্যে ৪৬৭টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ ১০০টি লটের মধ্যে ৯৮টি লটে সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ১৩৭ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৫০ টাকায় ৪ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৫৮১ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় ধরা হয়েছে ৩১ টাকা ৫৮ পয়সা।

এছাড়া আর এক প্রস্তাবের প্রেক্ষিতে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) অষ্টম শ্রেণি, দাখিল অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির ৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ৯৭ টাকা।

জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) অষ্টম শ্রেণি, দাখিল অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির ১০০টি দরপত্রে মোট ৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য উন্মুক্ত পুনঃদরপত্র আহ্বান করা হলে ৯০৫টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ৮৩৭টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ৯৭ টাকায় ৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৯ টাকা।

বৈঠকে অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) সপ্তম শ্রেণি, দাখিল সপ্তম শ্রেণি ও কারিগরি সপ্তম শ্রেণির ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ১৫০ কোটি ১ লাখ ৫৫ হাজার ৬১৪ টাকা।

জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) সপ্তম শ্রেণি, দাখিল সপ্তম শ্রেণি ও কারিগরি সপ্তম শ্রেণির ১০০টি দরপত্রে মোট ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য উন্মুক্ত পুনঃদরপত্র আহ্বান করা হলে ৯৬৫টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ৯৫৫টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫০ কোটি ১ লাখ ৫৫ হাজার ৬১৪ টাকায় ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা কমিটি তা অনুমোদন দেয়। প্রতিটি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৬ টাকা ৭ পয়সা।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin