মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে হত্যা, ‘বেলচা মনির’সহ গ্রেফতার ৫

মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে হত্যা, ‘বেলচা মনির’সহ গ্রেফতার ৫

রাজধানীর আদাবরে স্থানীয় ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনির গ্রুপে’র মারামারিতে নিহত হন রিপন ওরফে নিপু। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

তিনি জানান, আদাবরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনআদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিহত ১গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

এর আগে ১৬ সেপ্টেম্বর সকালে আদাবর ১৭ নম্বর এলাকার রাজু গ্রুপ ও ১০ নম্বর এলাকার বেলচা মনির গ্রুপের মধ্যে মাদকের আধিপত্য নিয়ে মারামারি হয়। সেসময় বেলচা মনির গ্রুপের লোকজন রাজুর চাচাতো ভাই রিপনকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় বাসিন্দারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

টিটি/এমআইএইচএস/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin