মাদক কারবা‌রের অভি‌যোগ, এমবিবিএস চিকিৎসকসহ গ্রেফতার ২

মাদক কারবা‌রের অভি‌যোগ, এমবিবিএস চিকিৎসকসহ গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন এলাকার এক‌টি বাসা থে‌কে ইয়াবাসহ একজন চিকিৎসক এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুন বা‌গিচায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যাল‌য়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. হাসান মারুফ।

গ্রেফতার ব্যক্তিরা হ‌লেন—ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. শাহজাহান।

ডিএনসির মহাপরিচালক জানান, গোপন ত‌থ্যে গত ১১ নভেম্বর বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে তা‌দের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ডা. নাফিস প্রথমে অস্বীকার করলেও পরে নিজেই পড়ার টেবিলের ড্রয়ার খুলে ৫০ পিস ইয়াবা বের করে দেন। এছাড়া তার সঙ্গে থাকা সহযোগী শাহজাাহা‌নের দেহ তল্লাশি করে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ফ্ল্যাটে বসে ওই চিকিৎসকের মাদক ব্যবসায় হাত ছিল কিনা—তা খতিয়ে দেখা হ‌চ্ছে। চিকিৎসক নাফিস সাদিক কীভাবে এবং কতদিন ধরে মাদকের সঙ্গে যুক্ত র‌য়ে‌ছেন, তাও যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দা‌য়ের করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin