মাগুরা: যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে যশোর-মাগুরা সড়কের ভাবনাটির ঢাল এলাকায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (০৫ অক্টোবর) দুপুরে এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল।
সেটা থেকে রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে বাসটিকে চালক রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারেন। এতে গুরুতর আহত হন বাসের যাত্রীসহ চালক।
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহতদেরকে ফরিদপুর ও ঢাকায় রেফার করা হয়েছে।
রামনগর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ