মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় রবীন্দ্রসংগীত সসম্মিলন পরিষদ আয়োজিত জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ নেন।  প্রতিযোগিতায় সাধারণ বিভাগে মিনাক্ষী দাস প্রথম এবং তিথি চাকি দ্বিতীয় স্থান অর্জন করেন।  কিশোর বিভাগে নবনীতা সাহা প্রথম এবং সৃজা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করে। বিজয়ীরা আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার কেন্দ্রীয় পর্যায়ে অংশ নেবেন।

প্রতিযোগিতায় মান নির্ধারক হিসেবে কেন্দ্রীয় বিচারক প্যানেলের সদস্য বাদল দাস উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপু, সাংবাদিক খান রকিবুল হক, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ফজল মাহমুদ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin