মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 

মাগুরা: পৃথক সড়ক দুর্ঘটনায় মাগুরার শালিখা উপজেলায় দুইজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল ও থ্রিহুইলারের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা নিহত হন।  

আবু হুরায়রা পাথরঘাটা গ্রামের বাসিন্দা।  

একই সড়কে অপর এক দুর্ঘটনায় অজ্ঞাত একজন পথচারী নিহত হয়েছেন।  

শালিখা অফিসার্স ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin