মাইক্রোওয়েভ ওভেনে সব ঢুকানো উচিত নয়

মাইক্রোওয়েভ ওভেনে সব ঢুকানো উচিত নয়

আজকাল প্রায় সবাই মাইক্রোওয়েভ ওভেনে অভ্যস্ত হয়ে উঠেছেন। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নেওয়া এখন যেন নিয়মের পরিণত হয়েছে। কিন্তু জানেন কি, ওভেনে কিছু খাবার গরম করা একেবারেই নিরাপদ নয়, কারণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বা খাবারের স্বাদ ও গুণগত মান নষ্ট হতে পারে। কিংবা ওভেন নিয়মিত পরিষ্কার রাখা স্বাস্থ্যকর। এমনকি কোন পাত্রে ওভেনে খাবার গরম করবেন সেটা নিয়েও সতর্ক থাকার আছে। 

‘কী আর হবে’ ভেবে সবকিছু ওভেনে না দিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। আবার কোন পাত্রে গরম করবেন সেটার বিষয়েও সতর্ক করছেন তারা। কেননা, ধাতু বা আলুয়েট ফয়েল ব্যবহার করলে স্পার্ক এবং আগুন লাগার ঝুঁকি থাকে। প্লাস্টিকের কিছু ধরনের কন্টেইনার যাচাই না করে দিলে সেটা গলে যেতে পারে। কাঁচা বা খোসাসহ সেদ্ধ ডিম কোনোভাবেই দিবেন না, ফেটে ছড়িয়ে পড়বে। কাগজের ব্যাগ বা পেপার টাওয়েল দিবেন না, আগুন লাগার শঙ্কা থাকে।

কোন খাবার কেন ওভেনে দিবেন না jwARI.fetch( $( "#ari-image-jw68fcbcc964624" ) ); ভাত এবং নুডলস

রান্না করা ভাত বা নুডলস আবার গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে, যা খাবারের বিষক্রিয়া ঘটাতে পারে। ফলে এই দুই খাবার গরম গরম রান্না করে খেয়ে ফেলুন। যদি কোনও বিকল্প না থাকে তবে খুব ধীরে, মাইক্রোওয়েভে ছোট অংশে বা স্টিম করে গরম করুন এবং একবার গরম করার পর দ্রুত খেয়ে ফেলুন।

ডিম এবং ডিমের প্রস্তুত খাবার

ওভেনে অতিরিক্ত গরম করলে ডিমের প্রোটিন শক্ত হয়ে যায় এবং টেক্সচার খারাপ হয়ে যায়। কিছু ক্ষেত্রে, ব্যাকটেরিয়া বৃদ্ধির শঙ্কা থাকে যদি ডিম সঠিকভাবে ঠাণ্ডা না রাখা হয়।

লেটুস, শসা, টমেটো

ওভেনে গরম করলে এই ধরনের সবজি নরম হয়ে নেতিয়ে যায় এবং স্বাদ ও পুষ্টি কমে যায়। ফলে বার্গার বা এসব দেওয়া আছে তেমন কোনও খাবারের ক্ষেত্রে ওভেন এড়িয়ে চলুন।

দুধ বা দুধজাত খাবার

ওভেনে গরম করলে দুধ ফেটে যেতে পারে, ক্রিম আলাদা হয়ে যেতে পারে। দুধ গরম করলে, খুব হালকা আঁচে করা যেতে পারে। খাবারের গুণগত মান রক্ষা করতে সবসময় ধীরে ধীরে এবং ঢেকে গরম করা ভালো। jwARI.fetch( $( "#ari-image-jw68fcbcc96465a" ) ); নিয়মিত পরিষ্কার রাখুন

মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে ব্যাকটেরিয়া বৃদ্ধি কমে, গন্ধ দূর হয় এবং ওভেনের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। প্রথমে ওভেন বন্ধ করে আনপ্লাগ করুন। নরম স্পঞ্জে সামান্য পানি দিয়ে ওভেনের ভিতরের দেয়াল, দরজা ও তলা মুছুন। সাদা ভিনেগার বা লেবুর রস মিশানো পানি ব্যবহার করলে ধোঁয়া এবং দুর্গন্ধ কমে। এছাড়া ভাপ পদ্ধতি ব্যবহার করুন মাসে দুইবার। 

একটি মাইক্রোওয়েভ-সেফ বাটিতে আধা কাপ পানি ও ১ চামচ লেবুর রস বা ভিনেগার দিন। ওভেনকে ৩–৫ মিনিট হিট করুন যতক্ষণ না বাষ্প ওঠে। ৫ মিনিট ওভেন বন্ধ রাখুন, তারপর স্পঞ্জ দিয়ে সহজেই দাগ মুছে ফেলুন।

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin