মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, মেয়াদ টেম্পারিংসহ নানা অসঙ্গতির জন্য মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৩ অক্টোবর) নগরের বাকলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারানুযায়ী ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকলিয়া থানার পুলিশ ফোর্স সমন্বয় করেন।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফারহান ইসলাম।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin