মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ রোহান হাসপাতাল থেকে ছাড়পত্র পেল

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ রোহান হাসপাতাল থেকে ছাড়পত্র পেল

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোহান (১৪) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছিল সে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত ২১ জুলাই দুর্ঘটনার দিন রোহানকে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাকে নিয়মিত ফলোআপে থাকতে হবে।

ডা. শাওন আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১০ জন শিক্ষার্থী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

এজেডএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin