মালয়েশিয়ার পর ইউরোপ যাচ্ছে যুব হকি দল

মালয়েশিয়ার পর ইউরোপ যাচ্ছে যুব হকি দল

নভেম্বরে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। নিজেদের অভিষেক আসরে ভালো পারফম্যান্স করতে বাংলাদেশ হকি ফেডারেশন দলকে বিদেশে পাঠিয়ে কন্ডিশনিং ক্যাম্পও করাচ্ছে। বর্তমানে যুব হকি দল আছে মালয়েশিয়ায়। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচও খেলছে।

শুধু মালয়েশিয়ায় যুব দলের কন্ডিশনিং ক্যাম্প‌ই করাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন। তারা দলকে উইরোপেও পাঠাচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, ১ অক্টোবর মালয়েশিয়া থেকে দল ফিরবে। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে তাদেরকে পাঠানো হবে সুইজারল্যান্ডে।

সেখানে বাংলাদেশ যুব হকি দল চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে। দুটি ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে এবং দুটি অস্ট্রিয়ার বিপক্ষে। ওই সময় অস্ট্রিয়াও সুইজারল্যান্ডে থাকবে।

যুব হকি বিশ্বকাপ হবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদরাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে।

গত বছর নভেম্বর-ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এটি হবে হকির যে কোনো পর্যায়ে বাংলাদেশের প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া।

আর‌আই/আইএইচএস/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin