মালয়েশিয়ায় ৭ দিনের ক্যাম্প, চারটি প্রস্তুতি ম্যাচ

মালয়েশিয়ায় ৭ দিনের ক্যাম্প, চারটি প্রস্তুতি ম্যাচ

হকির যে কোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুতে বসবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। বাংলাদেশসহ ২৪ দলের বিশ্বকাপের খেলা হবে চেন্নাই ও মাদুরাইয়ে।

এই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব দল মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে ৭ দিন। ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবে ২৬ খেলোয়াড়। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি ম্যাচও খেলবে।

যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন নিয়োগ দিয়েছে শেইগফ্রাইড আইকম্যান নামের ৬৬ বছর বয়সী নেদারল্যান্ডসের এক কোচ। অভিজ্ঞ এই কোচের ওমান, পাকিস্তান ও জাপানের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। এবার তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল নিয়ে কাজ করবেন বিশ্বকাপ সামনে রেখে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নতুন কোচ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেছেন। এই ডাচ কোচ বলেছেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। আমরা ইতিমধ্যে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দিক উন্নত করতে কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে লড়াকু মানসিকতা নিয়ে খেলবো। বর্তমানে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ভারসাম্য আনার চেষ্টা করছি।’

আরআই/আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin