মালয়েশিয়ায় আটক অসুস্থ বাংলাদেশির পরিচয় খুঁজছে হাইকমিশন

মালয়েশিয়ায় আটক অসুস্থ বাংলাদেশির পরিচয় খুঁজছে হাইকমিশন

মালয়েশিয়ার জোহর বাহরু শহরের পেকান নানাস নামের একটি শিবিরে আটক এক অসুস্থ বাংলাদেশির পরিচয় জানতে তথ্য চেয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছে।

হাইকমিশন জানায়, শিবিরে সেবা দেওয়ার সময় ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। সরেজমিনে দেখা গেছে, অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে সক্ষম নন। এছাড়া শিবিরের কার্ড যাচাই করেও তার নাম বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং দেশে পাঠানোর প্রক্রিয়াও এগিয়ে নেওয়া যাচ্ছে না।

পোস্টে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার আত্মীয়-স্বজন সম্পর্কে জানেন, তাহলে দ্রুত এ সংক্রান্ত তথ্য হাইকমিশনে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

জেপিআই/একিউএফ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin