মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২) নিহত হয়েছেন। তিনি উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে পাগলপ্রায় স্বজনরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় মালয়েশিয়ার জহর বাহরু শহরের এ দুর্ঘটনাটি ঘটেছে।

স্বজন সূত্র জানায়, জীবিকার তাগিদে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। গত ২৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ছাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক।

নিহত যুবকের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো নিজের দোকানের জন্য মালামাল আনতে বের হন তিনি। পরে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ছাপায় তিনি মারা যান।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, ঘটনাটি সম্পর্কে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে অবগত হলাম। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin