মামলাজট রোধে সহায়তা করতে পারে গ্রাম আদালত

মামলাজট রোধে সহায়তা করতে পারে গ্রাম আদালত

গ্রাম আদালত ব্যবস্থা জোরালো করা গেলে প্রচলিত বিচার ব্যবস্থার ওপর মামলার চাপ কমবে। একই সঙ্গে গ্রাম আদালত মামলাজট কমাতেও সহায়তা করতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ‘গ্রাম আদালত ব্যবস্থা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এল আরএফ) সঙ্গে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এই মতবিনিময় সভার আয়োজন করে সরকারের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা ইইউএনডিপি ও ইউরোপিয় ইইউনিয়নের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত ও স্থানীয় সালিস ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে আমরা অনেক সময়ই এই দুটো বিষয়কে এক করে ফেলি। এ কারণে এ বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের অনেক কাজ করার সুযোগ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী।

অনুষ্ঠানে গ্রাম আদালত আইনের বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির লিগ্যাল অ্যানালিস্ট অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ। এছাড়া অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ইউএনডিপির সিনিয়র গভর্ণনেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা গ্রাম আদালত সম্পর্কে জনসচতেনতা তৈরিতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin