মানাসলু শৃঙ্গ জয় ডা. বাবরের, সাক্ষী তানভীর 

মানাসলু শৃঙ্গ জয় ডা. বাবরের, সাক্ষী তানভীর 

চট্টগ্রাম: বাংলাদেশি পর্বতারোহী ডা.বাবর আলী নতুন ইতিহাস গড়লেন। পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) শৃঙ্গ জয় করলেন তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই।

এই অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ।

এই খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান। অভিযানের আউটফিটার ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’ এর সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরহান জামান বলেন, মানাসলুতে একই দিনে দুইবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা। নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বাবরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অতিরিক্ত অক্সিজেন ছাড়া পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত জয় করা। এই মানাসলুই হয়ে থাকল সেই কাঙ্ক্ষিত চেষ্টার পর্বত। আর তানভীর দেশের সীমিত সুবিধার মধ্যে অনুশীলন করে এ সাফল্য দেখিয়েছে। দুজনেই আমাদের প্রত্যাশা পূরণ করেছে।

বাবর আলী এর আগে এভারেস্ট-লোৎসে এবং অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করেছেন। মানাসলু জয় তার চতুর্থ সাফল্য। তিনি চান পৃথিবীর ১৪টি শৃঙ্গই জয় করতে। আর তানভীর আহমেদ জানিয়েছেন, তিনি আরও অনেক উচ্চ পর্বতে যেতে চান।

ক্লাব সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালে যান দুজন। প্রস্তুতি শেষে তিলচে গ্রাম হয়ে বেসক্যাম্পে পৌঁছান। কয়েক দফা উচ্চতায় অভিযোজন শেষে গত ২৪ সেপ্টেম্বর তাঁরা ক্যাম্প-৩ (৬,৭০০ মিটার) হয়ে গত ২৫ সেপ্টেম্বর ক্যাম্প-৪ (৭,৪০০ মিটার) এ পৌঁছান। এরপর ২৬ সেপ্টেম্বর ভোরে গাইড বীরে তামাং এবং ফূর্বা অংডি শেরপার সঙ্গে মানাসলু শৃঙ্গে পৌঁছান।

ফরহান জামান বলেন, তানভীর আরও উচ্চতায় চড়তে চায়। আর বাবরের লক্ষ্য ১৪টি শৃঙ্গ জয়। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে পর্বত থেকে পর্বতে উড়বে লাল-সবুজের পতাকা।

অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামুদা, ভিজুয়াল নিটওয়ারস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স এসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসভা।

ডা.বাবর আলী দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ এই ক্লাবের মাউন্টেনিয়ারিং বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত। ডা. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী ও লুৎফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান।  

তানভীর গতবছর অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলাম সামিট করেন, প্রথম বাঙালি হিসেবে যে পর্বত ২০২২ সালে সামিট করেছিলেন বাবর। ভিএফ এশিয়া বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত তানভীর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার খরমপট্টি এলাকার অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ এবং শিরীন আহমেদের প্রথম সন্তান এবং নিজেএক কন্যা সন্তানের পিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ২০০৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin