মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা যথেষ্ট: বক্কর

মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা যথেষ্ট: বক্কর

চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেগুলোই আসল সংস্কার। যেকোনো সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নগরের তিন পোলের মাথা এলাকায় আলকরন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচি’ বিষয়ক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্কর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন পোলের মাথা গোলাম রসুল মার্কেটের সামনে থেকে শুরু করে আমতলা, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, নতুন স্টেশন, রেয়াজউদ্দিন বাজার কাপড় গলি ও কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, এই ৩১ দফার লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে মানবাধিকার, আইনের শাসন, কথা বলার অধিকার ও ভোটাধিকার থাকবে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সবার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি তৃণমূলে ছড়িয়ে দিয়েছিলেন, সেই ধারারই ধারক দেশনায়ক তারেক রহমান। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা যে ৩১ দফা নিয়ে এগোচ্ছি, তা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা, যোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা শাহ আলম, আবদুল বাতেন, শফিক আহমেদ, সালাউদ্দিন লাতু, রফিক আহমদ, এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সদস্য সচিব আলমগীর আলী, বিএনপি নেতা হাজী আবু ফয়েজ, জসিম মিয়া, আনোয়ার হোসেন, আবদুল শুক্কুর, আবুল কালাম, মনজুর রাজ, মুছা আলম, এনায়েত হোসেন, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, আকতার হোসেন, নিজাম উদ্দিন, মনির হোসেন, মো. ফরিদ, অঙ্গসংগঠনের নেতা মো. সেলিম খান, আলী মর্তুজা খান, মো. হাসান, আমিন উল্লাহ, শমসের আলী, দুলাল সওদাগর, আকরাম হোসেন, শেখ সেলিম, মো. ইদ্রিস, মাঈনউদ্দিন রাজিব, আবু সালেহ আবিদ, রাসেদ পাটোয়ারী, মো. আলী, সাইদুল ইসলাম ফয়সাল, মো.আরিফ প্রমুখ।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin