মানবতাবিরোধী ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর

মানবতাবিরোধী ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ায় ৭ জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

অপরদিকে, জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে, গতকাল জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্পচার করা হয়। আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশন।

প্রসিকিউশনের দাবি, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে, রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহন চলছে ট্রাইব্যুনাল – ২ এ।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin