ফাইল ছবি
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ আজ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলার চার আসামির সবাই পলাতক। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করেছে প্রসিকিউশন।
এছাড়া, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। এই মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। সাক্ষীদের মধ্যে ছিলেন জুলাই নৃশংসতার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।
/এএস