ফাইল ছবি।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন শুরু হবে আগামীকাল।
প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন এবং শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কয়েক দিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
অপরদিকে, আগামীকাল প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে। আজ সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। পরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
/এএইচএম