মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের এলজিইডি অফিসের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin